মালয়েশিয়ার নিখোঁজ বিমানের জন্য সোমবার রাতে বৌদ্ধ ভিক্ষুসহ অনেক কম্বোডীয় নাগরিক মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। এ পর্যন্ত ২৬টি দেশ বিমানটির খোঁজে নিয়োজিত ছিল। কিন্তু ১১ দিন কেটে গেলেও কোন হদিস মিলছে না এমএইচ ৩৭০ বিমানটির । সমুদ্রপথে বিমানের খোঁজে ব্যর্থ হয়ে দেশটির সরকার এখন মধ্য এশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিমান ও রাডার থেকে তথ্য সংগ্রহের জন্য আবেদন জানিয়েছেন। মোট ২৩৯ জন যাত্রী নিয়ে বিমানটি উড্ডয়ন করেছিল।-জিনহুয়া
