ভেনেজুয়েলায় কানাডার সকল ফ্লাইট বাতিল

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:১২
ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কানাডা তাদের ফ্লাইট বাতিল করেছে। ভেনেজুয়েলায় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষে ২৯ জন মানুষ মারা গেছে। রাজধানী কারাকাস এবং টরন্টোর মাঝে এয়ার কানাডা প্রতি সপ্তাহে বিমানের তিনটি ফিরতি ফ্লাইট পরিচালনা করত। কানাডার এয়ার লাইনস এয়ার কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিমান পরিচালনার নিরাপত্তার কথা বিবেচনা করে রাজধানী কারাকাসে বিমানের ফ্লাইট বাতিল করেছে।