রুমান সানার সংবর্ধনা

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:৫৮
স্পোর্টস রিপোর্টার \ স্বর্ণ পদক এনে দিয়েছেন বলে রুমান সানাকে সম্মান জানোলো আরচ্যারি ফেডারেশন। তাকে সম্মান জানাতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম এশিয়ান আরচ্যারি গ্রাঁপ্রি ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে রুমান সানা স্বর্ণ জয় করায় গতকাল সকালে আর্মি অ্যাভিয়েশন আরচ্যারি গ্রাউন্ডে সংবর্ধনার আয়োজন করে ফেডারেশন। রুমান সানা তার প্রিয় ইভেন্ট রিকার্ভোতে ব্যক্তিগতভাবে ফাইনালে রাশিয়ার সাইবেকদোরঝিভ বেয়ারকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এই ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে স্বর্ণ জয় করেন। সবাইকে চমক দেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রোমান সানার উজ্জ্বল ভবিষ্যত্ কামনা করেন। একই সাথে আরচ্যাররা যেন আন্তর্জাতিক অঙ্গনে আরো এগিয়ে যেতে পারেন তার জন্য শুভ কামনা জানিয়েছেন সবাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ এবং আরচ্যারি ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মোঃ মইনুল ইসলাম, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর, এএসপিটিএস’র কমান্ডড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মঈন, বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফকরুদ্দিন হায়দার (অবঃ)।