আবদুল্লাহপুরে প্রকৌশলী ছিনতাইকারীদের কবলে

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২২:১৫
রাজধানীর আব্দুল্লাহপুরে ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল ফোন ও টাকা খুইয়েছেন আরকে টেক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফেরদৌস শাহেদী। তিনি মঙ্গলবার ভোরে বাসে দিনাজপুর থেকে এসে আব্দুল্লাহপুরে নামেন। এরপর তিনি উত্তরার বাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা খুঁজছিলেন। এ সময় চার থেকে পাঁচ ছিনতাইকারী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। তার ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন ও ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।