আজ ১৯ মার্চ শুরু হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বর্ষের (২০১৩-১৪) ক্লাস। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ জানান, ৬টি অনুষদের ১৬টি বিভাগে ১ হাজার ২১৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ক্লাস শুরুর পূর্বে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের হানিফ মঞ্চে নতুন শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর রশীদ খান।
