টপচার্ট

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ১৯:১৫
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন হার্টলেস শেখর সুমনের পরিচালনায় মুক্তি পাওয়া সিনেমা ‘হার্টলেস’। মুক্তির সাথে সাথেই বেশ ভালোই ব্যবসা করেছে। মেডিকেল থ্রিলার ধর্মী এই সিনেমাটিতে অভিনয় করেছেন দীপ্তি নেহাল, ওম পুরিসহ আরও অনেকেই। হার্ট ট্রান্সপারেন্টের মাধ্যমে শুরু হয় সিনেমাটির গল্প। নানা রোমান্টিক ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে চলে গল্পটি। মি. পিবডি অ্যান্ড শ্যারম্যান অ্যানিমেশন সিনেমাগুলোর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। চাহিদার সাথে তাল মিলিয়ে পর্দায় আসনে নিত্যনতুন অ্যানিমেশন ফিল্ম। সেগুলোর মধ্যে সম্প্রতি মুক্তি পাওয়া একটি ছবি ‘মি. পিবডি অ্যান্ড শ্যারম্যান’। সিনেমার গল্পটি টাইম ট্রাভেল নিয়ে। একটি লিফটে উঠে পিবডি চলে যায় টাইম স্পেসে। এরপরের গল্প জানতে দেখতে হবে সিনেমাটি। বলিউড টপচার্ট  হার্টলেস ওম পুরি, আরিয়ানা আয়াম  গুন্ডে রণবীর সিং, অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া  হাইওয়ে রণদীপ হুদা, আলিয়া ভাট  হাসি তো ফাসি সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া  জয় হো সালমান খান, ডেইজি শাহ হলিউড টপচার্ট  মি. পিবডি অ্যান্ড শ্যারম্যান টাই ব্যারেল, ম্যাক্স চার্লি  ৩০০-রাইড অব অ্যান এমপায়ার সুলেভান স্টেপেলটন, ইভা গ্রিন  নিড ফর স্পিড অ্যারন পল, ডমিনিক কুপার  নন স্টপ লিয়াম নেসন, জুলিয়ান মোর  দ্য মোমেন্টস ম্যান জর্জ ক্লুনি, ম্যাট ডেমন