বানারীপাড়ায় তিন দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ১৯:১৮
বানারীপাড়ায় বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ রাতে সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ওসি গোলাম ছরোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারেফ হোসেন প্রমুখ। এদিকে গতকাল সোমবার চাখার প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুভাষ চন্দ্র শীল, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন।