আইনজীবী সমিতির সংগীত সন্ধ্যা

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ১৯:১৯
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১১ মার্চ কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে জেলার সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন। এর আগে আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মীর শফিকুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নাজমুস সা’দাত, সাধারণ সম্পাদক অ্যাড. তারেক আবদুল্লাহ প্রমুখ।