কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনে নানা আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা অডিটরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। দিবসটির তাত্পর্য নিয়ে আলোচনা করেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বদিউল আলম ও কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম।
