রাঙামাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, রাঙামাটি জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটি পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিশু কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, রাঙামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহমেদ মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন স্নেহাশীষ বড়ুয়া সেন্টু, অনামিকা দে, ঐন্দ্রিলা দে, এ্যামি চাকমা, রুপেশ বড়ুয়া ও মৌ সাহা। পরে উপজাতীয় একক নৃত্য পরিবেশন করেন তনিষ্ঠা প্রিয়ভাষিণী চাকমা।
পরে চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য ও সংগীতে বিজয়ীদের মধ্যে উপস্থিত অতিথিবৃন্দরা ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করেন।
