বাজিতপুরের ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজনের জন্য গত ১২ মার্চ ছিল একটা অন্যরকম দিন। প্রতিষ্ঠানটির বার্ষিক পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক দিবস ২০১৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক মুহম্মদ ফাজর ইকবাল এবং গান শোনাতে এসেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গুণী কণ্ঠশিল্পী তিমির নন্দী।
দিবসটির শুরুতে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. জাফর ইকবাল। আরও বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা আখতার, সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান, অভিভাবক প্রতিনিধি পৌর কাউন্সিলর মাসুদ মিয়া, ডা. দিপালী পাল প্রমুখ। আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে প্রথমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী তিমির নন্দী অনেক গান শুনিয়ে শিক্ষার্থীদের মুগ্ধ করেন।
