বিদ্যার মা হওয়ার সংবাদটি সত্য

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২০:০৫
বেশ কিছুদিন আগে বিদ্যা বালানের মা হওয়ার সংবাদটি প্রকাশ হয়। তখনও এর যথোপযুক্ত প্রমাণ ছিল, কিন্তু বিদ্যার আচরণে এই তথ্যকে অনেকেই ভুয়া হিসেবে মেনে নিয়েছেন। তখন বিদ্যা বলেছেন, ‘গর্ভবতী হওয়াটা পুরোটাই মিথ্যে। আমি এখনও মা হওয়ার জন্য প্রস্তুত নই। সামনে আমার দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। তা ছাড়া সিদ্ধার্থের সঙ্গেও এ বিষয়ে আমি এখনও এগোইনি। এই বিষয়টি নিয়ে মিডিয়া মিথ্যাচার না করলেই পারে।’ কিন্তু বিদ্যার ‘কাহানি’ চলচ্চিত্রের পরিচালক সুজেয় ঘোষের সঙ্গে ‘দুর্গা রানি সিং’ চলচ্চিত্রে অভিনয়ের কথা থাকলেও বিদ্যাই অসম্মতি জানিয়েছেন। যার ফলে নেওয়া হয়েছে কঙ্গনাকে। এরপর জানা যায়, বিদ্যা এখন মুম্বাইয়ের সেভেন হিল হাসপাতালে এক নারী চিকিত্সকের তত্ত্বাবধানে রয়েছেন। বিদ্যা এখনও মা হওয়ার বিষয়টি অস্বীকার করলেও সাংবাদিকদের প্রশ্নের মুখে কর্তব্যরত ওই নারী চিকিত্সক বিদ্যার মা হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।