শাবিতে শিবিরের ধর্মঘট প্রত্যাহার, ভর্তি পরীক্ষা শুক্রবার

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২০:১২
দাবি মেনে নেয়ার আশ্বাসে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিসহ ১৪ নেতাকর্মীর আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করার দাবিতে ধর্মঘট ডাকার প্রথমদিনই তা প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধর্মঘট ও ভর্তি পরীক্ষার দিন সিলেট বিভাগে হরতাল প্রত্যাহার করার ঘোষণা দেয়ায় নির্ধারিত ২১ মার্চ ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ ইউনিট ও বিকেল ৩টায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হয়েছে।