সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে গত মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের কর্মী হামেদ বেপারীর উপর ঐদিন দুপুরে মেঘনা এলাকায় অতর্কিত হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগেরই আরেক প্রার্থী মাহফুজুর রহমান কালামের কর্মী-সমর্থকরা। সাহাবুদ্দিন ও তার ভাই আশরাফ প্রধানের নেতৃত্বে হামলাকারীরা ব্যবসায়ী হামেদ বেপারীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে তার হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয়। এসময় তারা ব্যবসায়ী জহিরুল ইসলাম ও ইসলাম বেপারীকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। তবে থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক মঙ্গলবারের সংঘর্ষের ঘটনাটি অস্বীকার করেন।
