ঢাকার উত্তরা মডেল টাউনের ৯ নম্বর সেক্টরের প্রায় সমস্ত রাস্তায় সুয়ারেজ লাইন স্থাপন করে বাসা-বাড়ির লাইন সংযুক্ত করা হয়েছে। কিন্তু উত্তরা আধুনিক হাসপাতালের পশ্চিম পাশের ১, ২, ৩, ৪ নম্বর সড়ক সুয়ারেজ লাইনের বাইরে রয়েছে। বর্ষাকাল আসার আগেই এসব সুয়ারেজ লাইন স্থাপন করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাই।
মোহাম্মদ ইমরান, সেক্টর-৯, উত্তরা, ঢাকা
