‘চেচেন বিদ্রোহী নেতা উমারভ মারা গেছেন’

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২১:৪৪
চেচেন বিদ্রোহীদের নেতা দোকু উমারভ মারা গেছেন বলে দাবি করেছে ইসলামপন্থি বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল একটি ওয়েবসাইট। রাশিয়ায় কাভকাজ সেন্টারের ওয়েবসাইট এ খবর জানিয়েছে। ওয়েবসাইটের খবরে বলা হয়, তাদের ককেশাস আমির শহীদ হয়েছেন। কিন্তু আর বিস্তারিত কিছু সেখানে বলা হয়নি। এ ব্যাপারে রাশিয়ান কর্তৃপক্ষ কোনকিছু নিশ্চিত করেনি। এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী গত কয়েক বছরে রাশিয়ায় ধারাবাহিক বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার দায়িত্ব স্বীকার করেছে। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষের একজন মুখপাত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ বলছে, তিনি উমারভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারছেন না।