মহিলা পরিষদ: সকাল ১০টায় সুফিয়া কামাল ভবন মিলনায়তনে ঢাকা এবং ঢাকার বাইরের সাংবাদিকদের সাথে প্রীতি সম্মিলন ও অভিজ্ঞতা বিনিময়। কেয়ারিং গ্লোরি: বিশেষ শিশু কিশোরদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী, সকাল ১১টা, ধানমন্ডিস্থ রাশিয়ান সেন্টার অব সায়েন্স এন্ড কালাচার সেন্টার। দেয়াল পত্রিকা পরিষদ: সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমি চত্বরে ৭ম জাতীয় দেয়াল পত্রিকা উত্সব ও প্রতিযোগীতার উদ্বোধন। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন: ১০ দফা বাস্তবায়নের দাবিতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। কনজুমার রাইটস সোসাইটি: সকাল ১০টায় যুব ভবন মিলনায়তনে ‘ভোক্তা অধিকার বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার।
