তেলে ভাজা খাবার বা ফ্রাইড ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা মোটামুটি বহুবার বলা হয়েছে। কিন্তু এবার বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, যাদের শরীরে ‘ক্ষতিকর জিন’ রয়েছে তাদের জন্য ফ্রাইড ফুড সবচেয়ে বেশি ক্ষতিকর।
ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয়, যারা ওবেস বা খানিকটা মোটা তারা যদি ফ্রাইড ফুড আহার করেন; তাদের নন ওবেসদের চেয়ে ওয়েট গেইন বা ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি দ্বিগুণ থাকে। আর গবেষণায় দেখেছেন যাদের শরীরে ক্ষতিকর জিন রয়েছে তাদের জন্য ফ্রাইড ফুড বিশেষ করে ফ্রেন্স ফ্রাই সবচেয়ে ক্ষতিকর। এব্যাপারে লন্ডনের ইমপোরিয়াল কলেজের হিউম্যান মলিকুলার জেনেটিকস-এর অধ্যাপক আলেকজান্দ্রা ব্লাকমোর মনে করেন জিন মানব শরীরে প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। গবেষকগণ বলছেন, যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান; তাদের অবশ্যই ফ্রাইড ফুড আহার করা উচিত নয়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
