পাকিস্তানি স্পিনের প্রশংসায় মুরলিধরন

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:১০
শ্রীলংকার কিংবদন্তী টেস্ট স্পিনার মুত্তিয়া মুরলিধরন বলেছেন, অসাধারণ স্পিন আক্রমণ সমৃদ্ধ হওয়ার কারণে পাকিস্তান দল বিশ্বের যে কোন দলকে হারাতে সক্ষম। মুরলিধরন এক টেলিভিশনের সঙ্গে আলাপকালে বলেন, পাকিস্তানের বিপক্ষে খেলাটা সব সময়ই তার জন্য বড় ব্যাপার ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের সব সময়ই ভালো বোলিং আক্রমণ ছিল এবং সবসময়ই উইকেট নেয়ার ক্ষমতাসম্পন্ন বোলার তৈরি করেছে।’ মুরলি আরো বলেন, ‘তাদের বোলিংয়ে অনেক ভিন্নতা আছে; বিশেষ করে তিনজন মানসম্মত স্পিনার শহিদ আফ্রিদি, সাঈদ আজমল এবং মোহাম্মদ হাফিজ রয়েছে। এটা খুবই শক্তিশালী আক্রমণ বিভাগ, যা যেকোন দিন পারফর্ম করতে সক্ষম।’ত্ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্পিন বোলিংয়ের জন্য ক্রিকেট অনেক বেশি সহজ হয়ে গেছে এবং মূলত এ কারণেই দক্ষিণ এশিয়ায় আজকাল অনেক বেশি ক্রিকেট খেলা হয়। তিনি বলেন, স্পিন বোলিংকে টি-টোয়েন্টি ক্রিকেটে কেবলমাত্র দুর্বলতার প্রতীক হিসাবে ব্যবহার হয়ে আসছে। কেবলমাত্র ফাস্ট বোলাররা যখন রান বন্যা আটকাতে পারে না এবং বলকে পুরাতন বানানোর জন্যই স্পিন বোলিং ব্যবহার করা হয়।’