কলকাতার দাবায় জিয়া রাকিবের জয়

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:১১
কোলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাষ্টার দাবার ১৯তম আসর। প্রথম রাউন্ডে জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও জাতীয় দাবার রানারআপ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান নিজ নিজ খেলা জিতেছেন। রাকিব ভারতের এম কুনালকে এবং জিয়া ভারতের পুরানিক অভিমান্যুকে হারান। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব প্রথম খেলায় ভারতের ভারাথাকোটি হার্ষার সাথে ড্র করেন।