ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকাতয় গতকাল পল্টন ময়দানে অনূর্ধ্ব-১৬ পাইওনিয়র ফুটবল লিগ শুরু হয়েছে।
উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল ফুটবল একাডেমী ২-০ গোলে হারিয়েছে আরামবাগ ফুটবল একাডেমীকে। সাড়া জাগানো এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। দুই সিটি করপোরেশনের কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পাইওনিয়র লিগ কমিটি ক্রীড়া উপমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়।
