নাঙ্গলকোটে টর্নেডোতে নিহত ১

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:২১
কুমিল্লার নাঙ্গলকোটের উপর দিয়ে গতকাল বুধবার দুপুর ভয়াবহ টর্নেডো বয়ে গেছে। প্রায় ১ ঘন্টাব্যাপী টর্নেডোতে গাছপালা, বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় মাথায় নারকেল গাছের ডাল পড়ে উপজেলার রায়কোট ইউপির রায়কোট পশ্চিমপাড়ার নূর আহম্মদের স্ত্রী রাহেনা বেগম (৫০) নিহত হয়েছেন। এছাড়া একই গ্রামের মাষ্টার বাড়ির মোবারক হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৬০) আহত হয়েছেন।