শোক সংবাদ

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:২২
রমেন্দ্র নারায়ণ সাহা নরসিংদীর রায়পুরা উপজেলার কমিউনিস্ট নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. রমেন্দ্র নারায়ণ সাহা (৯০) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার রহিমাবাদ গ্রামে নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী ও রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, জেলা কমিউনিস্ট পার্টি ও ঐক্য ন্যাপের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মো. মাহবুবুর রহমান জাতীয় সংসদের সহকারী সচিব মো. মাহবুবুর রহমান (৫৮) দীর্ঘদিন কিডনি জটিলতায় আক্রান্ত থাকার পর গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।