এম এ খালেক
এবি গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার আবু সাইদের বাবা, নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ খালেকের ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামীকাল মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
তফাজ্জল হোসাইন
পিরোজপুর শহর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তফাজ্জল হোসাইনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মাসিমপুরে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
