সিনিয়র সচিব হলেন ৭ জন

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:৪৯
প্রশাসনের ৭ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া সচিবরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. শফিউল আলম, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মো. মোজাম্মেল হক খান। এছাড়া অপর এক আদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আকরাম হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।