ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ ও শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় নির্মাণাধীন ওভার ব্রিজে কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। গতকাল বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় মহাসড়কের চার লেনের কাজ ও মাওনা চৌরাস্তার নির্মাণাধীন ওভার ব্রিজের কাজ পরিদর্শন করেন তিনি। এসময় সেনা প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আজীজ হায়দার ভুঁইয়া, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
