সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে এ পর্যন্ত খরচ হয়েছে ২৬৪ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪৬৯ টাকা। সবচেয়ে বেশি খরচ হয়েছে সশস্ত্র বাহিনী মোতায়েনে, দ্বিতীয় সর্বোচ্চ খরচ বিজিবির জন্য। গতকাল বুধবার জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি ডা. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
