‘জাব তাক হ্যায় জান’ ছবির মধ্য দিয়েই ক্যাটরিনা কাইফ প্রথমবারের মতো বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন। এবার আরও একটি ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এই ছবিটির নাম ‘রাইস’। মূলত এই ছবিতে ক্যাটরিনাকে নায়িকা হিসেবে রাখার জন্য শাহরুখই রেফার করেন ক্যাটরিনার নাম। তাই খুশি ক্যাটরিনাও।
উল্লেখ্য, শাহরুখ খান এখন তার নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর শুটিং করছেন নিয়মিত। এতে তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। এই ছবিটির শুটিং শেষ করেই শাহরুখ ‘রাইস’ চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। অন্যদিকে ক্যাটরিনা কাইফ এখন ‘ববি জাসুস’ এবং ‘ব্যাং ব্যাং’ চলচ্চিত্রের শুটিং করছেন।
