আজ মুক্তি পাচ্ছে জায়েদ খান ও সাহারার নতুন চলচ্চিত্র ‘তোকে ভালোবাসতেই হবে।’ তারা দু’জন এই চলচ্চিত্রের মধ্য দিয়েই প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করলেন। গত বছরের শেষের দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও নানা প্রতিকূলতায় মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আজ মুক্তি পাচ্ছে ছবিটি। এই চলচ্চিত্র প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি চলচ্চিত্রের প্রতি একনিষ্ঠ হয়ে কাজ করছি নিয়মিতই। এই ছবিটি কর্মাশিয়াল এবং খুবই ভালো একটি চলচ্চিত্র। দর্শকরা হলে গিয়ে দেখলে হতাশ হবে না এটুকু গ্যারান্টি দিতে পারি। ৯০টিরও বেশি হলে মুক্তি পাচ্ছে এই ছবিটি। এরইমধ্যে এর ট্রেইলরের ব্যাপক প্রশংসা পেয়েছি আমরা। আমি আশা করছি এই ছবিটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হবে। বাকিটা দর্শকদের উপর।’
