এশিয়ান টিভিতে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘প্রতিশোধ’। এই ধারাবাহিকটির রচনা করেছেন অনুরূপ আইচ এবং পরিচালনা করেছেন রিপন মিয়া। এর কাহিনীতে দেখা যাবে—এ সময়ের প্রতিভাবান নাট্য পরিচালক আদনান। স্ত্রী রীমাকে নিয়ে তার সুখের সংসার। দিনের বেশির ভাগ সময় নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে স্ত্রীকে তেমন সময়ই দিতে পারে না আদনান। স্ত্রী বাসায় প্রায়ই একা থাকে। একা থাকতে তার খারাপও লাগে না। সারাদিন গান শুনে, টিভি দেখে, সাংসারিক কাজকর্ম করে সময় কেটে যায় রীমার। কিন্তু ইদানীং বাসায় ভৌতিক কর্মকাণ্ডের আভাস পায় সে। কিন্তু এ যে অবিশ্বাস্য। ঢাকা শহরে ভূত আসবে কোত্থেকে!
