টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করছে জিটিভি। প্রতিটি ম্যাচের শুরুতে, মধ্য বিরতিতে এবং শেষে জিটিভি প্রচার করছে বিশেষ ক্রিকেট টক শো ‘টি-টোয়েন্টি ক্রিকেট ব্লাস্ট’। প্রতিদিনের এ অনুষ্ঠানে ক্রিকেট তারকারা অংশ নিয়ে পর্যালোচনা করছেন খেলার বিভিন্ন দিক নিয়ে। আজ খেলা পর্যালোচনামূলক অনুষ্ঠান টি-টোয়েন্টি ক্রিকেট ব্লাস্ট উপস্থাপনা করবেন কোজিত মার্কেটিং সল্যিউশন লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও রাজীব হাসান চৌধুরী এবং মারিয়া নুর। অতিথি হিসেবে থাকবেন ইমরুল কায়েস
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার মুরাদ।
