প্রাচীন ব্যাবিলনীয়রা ১০-এর পরিবর্তে ৬০-কে গণিতের ভিত্তি হিসেবে বিবেচনা করত। ৬০ সেকেন্ডে এক মিনিট এবং ৩৬০ ডিগ্রিতে একটি বৃত্তকে চিহ্নিত করার এটিও একটি কারণ।
চাঁদ থেকে কোনো জীবাণু বহন করে এনেছেন কি না সেই সন্দেহের কারণে অ্যাপোলো ১১ মিশনের সকলকে প্রায় ২১ দিন ধরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
নাগরিক ও পর্যটকদের জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা দেওয়া প্রথম দেশ হলো তাইওয়ান।
চাঁদের আকার সূর্যের তুলনায় প্রায় ৪০০ গুন ছোট হলেও পৃথিবীর আকাশে চাঁদ ও সূর্যকে প্রায় একই আকৃতির বলে মনে হয়। এর কারণ হলো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সূর্যের চেয়ে প্রায় ৪০০ গুণ কম।
চাইলে পর্তুগাল থেকে শুধুমাত্র ট্রেনে করেই ভিয়েতনাম পর্যন্ত পৌঁছানো যায় এবং ১৭,০০০ কিলোমিটারের এই ট্রেন যাত্রাই হলো বিশ্বের সম্ভব সবচেয়ে বড় ট্রেন যাত্রা।
গ্রিজলি বিয়ার নামের বিশেষ এক ধরনের ভাল¬ুক তাদের দাঁতের কামড়ে বোলিং খেলার শক্ত বলকেও চূর্ণ করতে পারে।
হাতে লেগে থাকা জীবানু ধ্বংস করতে গরম পানিতে হাত ধোয়া ঠাণ্ডা পানিতে হাত ধোয়ার চাইতে বেশি কার্যকরী নয়। কারণ জীবাণু ধ্বংসের জন্য যে তাপমাত্রার পানি দরকার সেটি হাতের চামড়া পুড়িয়ে দিতে পারে।
