ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গোলাবর্ষণে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। বাগদাদ থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে ফাল্লুজাহ শহরে বুধবার সেনাবাহিনী এবং বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষে মধ্যরাতের পর ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়। বাকিয়া রাজধানীসহ বিভিন্নস্থানে নিহত হয়।
ফাল্লুজাহ ইরাকের শিয়া সরকারবিরোধী স্থানীয় সুন্নী উপজাতিদের নিয়ন্ত্রিত একটি শহর। ফাল্লুজাহ শহরের জোবা উপজাতীয় একজন নেতা বলেন, নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণে গত কয়েকদিনে অনেক লোক নিহত,আহত এবং অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাকের প্রধানমন্ত্র নুরী আল মালেকী ইরাক থেকে সকল প্রকার সন্ত্রাসী গোষ্ঠী নির্মূলের ঘোষণা দিয়েছেন। ইরাকে ৩০ এপ্রিল আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরে ইতিমধ্যে ২০০০ হাজার লোক মারা গেছে।
