আইইউবিতে গণিত সম্মেলন উদ্বোধন

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:২৬
বাংলাদেশ গণিত সোসাইটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) যৌথ আয়োজনে ১৮তম আন্তর্জাতিক গণিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার আইইউবি-র রাজধানীর বসুন্ধরাস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ৩ দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, আইইউবি-র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি নুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণিত সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক এম আনোয়ার হোসেন। -প্রেস বিজ্ঞপ্তি