অবৈধভাবে ভারত যাওয়ার পথে সাতক্ষীরায় ২৫ জন আটক

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:২৬
কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে বৃহস্পতিবার ভোরে ২৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে ১২ পুরুষ, ৯ মহিলা ও চারটি শিশু রয়েছে। আটককৃতরা হলো রফিকুল ইসলাম, তার স্ত্রী শাহনাজ বেগম, তাদের কন্যা শিশু লিজা বেগম, শিশু পুত্র ছাকিব হোসেন, রফিকুলের বোন নাজমা বেগম, একই থানার কদমতলা গ্রামের নুরুল মৃধা, তার স্ত্রী কুলসুম বেগম, শিশু পুত্র হেলাল মৃধা, আব্দুল্লাহ মৃধা, যশোর জেলার কেশবপুর থানার মালতাপুর গ্রামের নারায়ণ মিত্র, তার স্ত্রী অনিতা মিত্রসহ ২৫ জন। তাদের সবার বাড়ি বাগেরহাট, খুলনা, বরগুনা ও যশোর জেলার বিভিন্ন গ্রামে। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহজান সিরাজ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।