বন্ধ রেললাইন চালু করার আবেদন

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:৩৯
বাগেরহাট জেলার বন্ধ রেল লাইন রূপসা পর্যন্ত আবার চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। ঐ লাইনে ট্রেন চলাচল শুরু হলে কম খরচে যাতায়াতসহ মালামাল আনা-নেয়া করা যাবে। একই সঙ্গে খুলনা থেকে পার্বতীপুর পর্যন্ত রেল লাইনটিকে ডবল লাইনে রূপান্তর করা হোক। খুলনা থেকে আপ ও ডাউন ট্রেন এক ঘণ্টা পর পর চালু হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। খুলনা থেকে সৈয়দপুর ও পার্বতীপুর পর্যন্ত রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করা একান্ত প্রয়োজন। এস. রহমান, স্টেশন রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা