পুরুষের চেয়ে মহিলাদের স্মৃতি ভোলা সমস্যা বেশি

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:৫৯
আলঝেইমারস বা স্মৃতিভোলা সমস্যা পুরুষের চেয়ে মহিলাদের বেশি হয়। বিশেষ করে বয়স ৬৫ বছরের কোটায় আসলে এ সমস্যা প্রতি ৬ জন মহিলার মধ্যে ১ জন। একই বয়সে পুরুষদের এ রোগ হয় প্রতি ১১ জনের মধ্যে ১ জনের। মার্কিন আলঝেইমারস এসোসিয়েশন এই তথ্য দিয়েছে। বিশেষজ্ঞগণ মহিলাদের স্মৃতিভোলা সমস্যার কোন বৈজ্ঞানিক যুক্তি দিতে পারেননি। তবে তাদের ধারণা পুরুষের চেয়ে মহিলাদের দীর্ঘায়ুর কারণে তাদের আলঝেইমারসও বেশি হয়। বিশেষজ্ঞগণ বলছেন, নিয়মিত এক্সারসাইজ, সুষম খাবার এবং মমতার পরশের সেবা-যত্ন আলঝেইমারস রোগীরা অনেকাংশে স্বাচ্ছন্দবোধ করেন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ