টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রীলংকা তাদের এশিয়া কাপের সুখস্মৃতিকে দারুণভাবে কাজে লাগাতে পারে বলে মনে করছেন প্রসন্ন জয়াবর্ধনে। ৫০ ওভার ফরম্যাটে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে এবং ২০০৯ ও ২০১২ সালের টি-২০ বিশ্বকাপে মোট চার বার ফাইনাল খেলেও শিরোপা জয় করতে না পারায় বড় ধরনের টুর্নামেন্টের ফাইনালে ভেঙ্গে পড়ার বদনাম গায়ে এঁটেছে দ্বীপ রাষ্ট্রটির। কিন্তু গত ৮ মার্চ পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয় করে দলটি কিছুটা হলেও সে বদনাম ঘোঁচাতে সক্ষম হয়েছে।
দুবাইতে এমিরেটস এয়ারলাইন টি-২০ টুর্নামেন্টে এমসিসির পক্ষে খেলতে আসা প্রসন্ন বলেন, ‘আমি মনে করি সেগুলো (ফাইনালে পরাজয়) শেষ হয়ে গেছে এখন আমরা এশিয়া কাপ জিতেছি, সুতরাং আমার মনে হয় আমরা ভাল করতে যাচ্ছি।’-বাসস
