ফুটবলে পৃষ্ঠপোষকতায় কুয়েত পেট্রোলিয়ামের ঘোষণা শনিবার

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২২:৪৩
আগেই জানা গিয়েছিল বাংলাদেশের ফুটবলে পৃষ্ঠাপোষকতা করতে আগ্রহী কুয়েত পেট্রোলিয়াম। এরপর দীর্ঘদিন তাদের কোনো খোঁজ-খবর ছিল না। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম জানান যে, কুয়েত পেট্রোলিয়ামের প্রতিনিধিরা এ ব্যাপারে ঘোষণা দিতে আসছেন এবং তারা ঢাকায় এসে শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন।