ইস্ট ওয়েষ্ট মেডিক্যাল কলেজে ঠোঁট ও তালু কাটা রোগীদের ফ্রি অস্ত্রোপচার করা হচ্ছে। চার দিনব্যাপী এই ফ্রি চিকিত্সা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সকরা এই ক্যাম্পে অস্ত্রোপচার করছেন। ইস্ট ওয়েষ্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল ও আপডেট ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল এবং আমেরিকার রাতগার্জ স্কুল এন্ড ডেন্টাল মেডিসিন এই ক্যাম্পে সহযোগিতা দিচ্ছে। চিকিত্সার পাশাপাশি শিক্ষানবীশ শিক্ষার্থীদের হাতে-কলমে এই অস্ত্রোপচার শেখানো হচ্ছে।-সংবাদ বিজ্ঞপ্তি
