শোক সংবাদ

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২৩:১৩
আ. রশিদ হাওলাদার জাতীয় পার্টি জেপির পিরোজপুরের জিয়ানগর উপজেলা শাখার সহ-সদস্য সচিব হারুন অর রশিদ পান্নার বাবা আলহাজ্ব আ. রশিদ হাওলাদার (৭৫) চিকিত্সাধীন অবস্থায় গতকাল যশোরের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ স্থানীয় জেপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।