টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে সেনাবাহিনী চাইলেন মহাজোটের শরীক জাতীয় পার্টির (জেপি) কেন্দ ীয় অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী।
সাদেক সিদ্দিকী সখীপুর ও বাসাইলে ব্যাপক গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার কল্যাণপুর, ফুলবাড়ি, কাশিল, বাথুলি, ডুমনি বাড়ি, যসিহাটি, একঢেলা, যাদবপুর, বেড়বাড়ীসহ ২৫টি পথসভায় তিনি বক্তব্য রাখেন। এসব পথসভায় তিনি বলেন, সখীপুর-বাসাইলবাসীর দুঃখ এখানে কোন উন্নয়ন হয় নাই। বিভিন্ন সময়ে যারা এ আসনের এমপি হয়েছিলেন তারা জনবিচ্ছিন্ন ছিলেন। তিনি প্রতিশ্রুতি দেন এমপি নির্বাচিত হলে বাসাইলবাসীর দীর্ঘদিনের দাবি বাসাইল-সখীপুর সড়কের কল্যাণপুর ব্রিজ নির্মাণ করবেন। অবহেলিত দুই উপজেলাকে মডেল উপজেলাতে উন্নীত করার ঘোষণা দেন তিনি। সাদেক সিদ্দিকী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য টাঙ্গাইল উপ-নির্বাচনে সেনাবাহিনী চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে। তিনি সেনাবাহিনীর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণায় আমি সাধারণ ভোটারদের কাছে এখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না এমন আশঙ্কার কথা শুনছি। তারা নির্বিঘ্নে ভোট কেন্দে যেতে পারবে কিনা সংশয় রয়েছে। এ জন্য সেনাবাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে।
