বই লিখবেন কারিনা কাপুর

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২০:১০
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর বোধহয় এখন তার বড় বোন কারিশমা কাপুরের পদাঙ্ক অনুসরণ করেই হাঁটছেন। তার অভিনীত সর্বশেষ বেশ কিছু চলচ্চিত্র ফ্লপ গেলেও আলোচনায় ঠিকই থাকছেন তিনি, অভিনয়ের সম্মানীও কমছে না। সম্প্রতি রুজুতা দিবাকরের তৃতীয় বইটির মোড়ক উন্মোচনে হাজির হন কারিনা কাপুর। সেখানে এক সাক্ষাত্কারে কারিনা কাপুর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘চলচ্চিত্রের গল্প সম্পর্কে তেমন কোনো আগ্রহ নেই, তবে এখন আমি প্রচুর পরিমাণে বই পড়ছি, নিয়মিত কবিতাও পড়ছি। হয়তো খুব শীঘ্রই আমি বই লেখায় মনোযোগী হবো। এই বইটি হবে আমার ভক্তদের উদ্দ্যেশে।’