২১ মার্চ বিশ্ব পুতুল নাট্য দিবস। বিশ্ব পুতুল নাট্যদিবস ২০১৪ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের উদ্যোগে গতকাল আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠানমালার। গতকাল বিকেল ৩টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সাইদুর রহমান লিপনের উপস্থাপনায় ‘বাংলাদেশের পুতুল নাট্যশিল্পের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফা মনোয়ার, অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, অধ্যাপক ড. রশীদ হারুন, কামাল উদ্দীন কবীর, ফয়েজ জহীর, পুতুল নাট্যশিল্পী বলরাম রাজবংশী ও জরিনা বেগম।
