আগামী ২৬ মার্চ সর্বাধিক মানুষের অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম সংযোজনের বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে গতকাল বিকেল ৫টায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে সংগীত পরিচালক সুজেয় শ্যামের পরিচালনায় লাখো কণ্ঠে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
