এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বৈরী বাতাস’-এর ১৫০তম পর্ব। নাটকটি যৌথভাবে রচনা করেছন শফিকুর রহমান শান্তনু ও সোহান খান। এতে অভিনয় করেছেন—রুনা খান, আমজাদ হোসেন, ম আ সালাম, লিটু আনাম, আহমেদ রুবেল, গাজী রাকায়েত, চিত্রলেখা গুহ, ডলি জহুর, নওশীন, মৌসুমি বিশ্বাস প্রমুখ।