গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২০:১৩
খেলনা ট্রেনের জন্য ট্রেন লাইন তৈরির ক্ষেত্রে ভিন্ন রকম একটি রেকর্ড যাদের দখলে তারা হলো প্যানাসনিক কর্পোরেশন ও টমি কোম্পানি লিমিটেড নামের দু’টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দু’টির যৌথ উদ্যোগে জাপানের রাজধানী টোকিও’র কিটাতে অবস্থিত টাকিনোগাওয়া-ডাইশিচি এলিমেন্টারি স্কুলে যে প¬াস্টিকের ট্রেন লাইনটি প্রদর্শন করা হয় তার দৈর্ঘ্য ছিল ৫,৬০৮.৪৪ মিটার বা ১৮,৪০০ ফুট ৪ ইঞ্চি এবং এটিই বিশ্বের এ ধরনের সবচেয়ে বড় ট্রেন লাইন। এই লাইনটির ওপর দিয়ে একটি টাকারা টমি ট্রেইনের সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছিল ৪ ঘণ্টা ২৫ মিনিট ৩৪ সেকেন্ড এবং সাধারণ ট্রেন লাইনের সাথে তুলনা করলে অতিক্রান্ত এই দূরত্বের পরিমাণ দাঁড়াতো প্রায় ৩.৪৮ মাইল বা ৫.৬ কিলোমিটারে।