ভিকারুন নিসায় তিনদিনব্যাপী ভাষা উত্সব শুরু

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২০:৩৪
ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজে তিনদিনব্যাপী ভাষা উত্সব শুরু হয়েছে। শুক্রবার কলেজ অডিটোরিয়ামে উত্সবের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দা সোফিয়া হোসেন, রুখসানা শামীম এবং মুহাম্মদ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ভিকারুন নিসা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মডারেটর জান্নাতুল ফেরদৌস। অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান ক্লাবের সভাপতি তানজিম তাবাসসুম এবং সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস সেঁজুতি। উত্সবে অংশগ্রহণ করেছে রাজধানীর ১২টি শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধানমন্ডি দিবা শাখার প্রধান নিলুফার বেগম, ধানমন্ডি প্রভাতী শাখার প্রধান আবুল হাসনাত, আজিমপুর প্রভাতী শাখার প্রধান লুত্ফুন্নাহার অ্যামেলি, আজিমপুর দিবা শাখার প্রধান লাইলুন নাহার, বসুন্ধরা প্রভাতী শাখার প্রধান আশফিয়া সুলতানা, বসুন্ধরা দিবা শাখার প্রধান জেসমিন রহমান, মূল দিবা শাখার প্রধান ফাতেমা নাসরিন, মূল প্রভাতী (সিনিয়র) শাখার প্রধান জিনাত আক্তার, মূল প্রভাতী (জুনিয়র) শাখার প্রধান সামিয়া বারী, ইংরেজি মাধ্যম শাখার প্রধান নাজমুস সিহার। উত্সবের আয়োজক ভিকারুন নিসা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। পৃষ্ঠপোষকতায় ফার্ম ফ্রেশ দুধ ও ব্রিটিশ কাউন্সিল।