বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিএসএমএমইউতে বিনামূল্যে চিকিত্সা

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২০:৩৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিত্সকবৃন্দ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগের ৫৬টি কক্ষে তিন সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিত্সাসেবা ও পরামর্শ প্রদান করেছেন। ৩২ জন অধ্যাপক, ১৭ জন সহযোগী অধ্যাপক, ১৫ জন সহকারী অধ্যাপক, ৬৯ জন মেডিক্যাল অফিসারসহ বিশ্ববিদ্যালয়ের মোট ২ শতাধিক চিকিত্সক, নার্স, মেডিক্যাল টেকনোলজিসহ কর্মকর্তা-কর্মচারীরা এ চিকিত্সাসেবা কার্যক্রমে অংশ নেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলেন- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জুলফিকার রহমান খান, অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক শাহানা আখতার রহমান, অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক মো. শফিকুল ইসলাম, অধ্যাপক মো. আলী আজগর মোড়ল, অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জী, অধ্যাপক একেএম ফজলুর রহমান, অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, অধ্যাপক এমএ জলিল চৌধুরী, অধ্যাপক মো. আবুল হাসনাত জোয়ারদার, অধ্যাপক অসীত বরণ অধিকারী, অধ্যাপক একেএম মোশাররফ হোসেন, অধ্যাপক মো. মাঈনুজ্জামান, অধ্যাপক মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক একেএম সালেক প্রমুখ। এ চিকিত্সাসেবা প্রত্যক্ষ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান জাতীয় অধ্যাপক ডা. সাহলা খাতুন, বিএমএ’র সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান এবং বিএমডিসির সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন। -প্রেস বিজ্ঞপ্তি