পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী সৌদ আল ফয়সাল। গত বৃহস্পতিবার বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে সৌদি মন্ত্রীর অভিনন্দন বার্তা পৌঁছে দেন। বার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।
এদিকে ঢাকায় নিযুক্ত আসিয়ানভুক্ত সাত দেশের (ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইনস্, থাইল্যান্ড ও ভিয়েতনাম) রাষ্টদূতগণ পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাত্ করেন। রাষ্টদূতগণ নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানান এবং নবগঠিত ‘আসিয়ান ঢাকা কমিটি’র ব্যাপারে তাকে অবহিত করেন। সাক্ষাত্কালে পররাষ্ট্র মন্ত্রী ১০টি আসিয়ান দেশের মধ্যে ৭টি দেশের সাথে বাংলাদেশের পারস্পরিকভাবে কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা পরিত্যাগ (ভিসা ওয়েভার) চুক্তি সম্পাদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
